Skip to main content

Online Income

অনলাইন ইনকাম মানে ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে অর্থ উপার্জন - তথ্য প্রযুক্তির মহাযজ্ঞে এটা খুবই আলোচিত একটা বিষয়। তবে, ইন্টারনেট থেকে টাকা উপার্জনের খাতটি এখন আর স্বপ্নের কোন বিষয় নয়। আপনার একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ থাকলে নিজেই চেষ্টা করতে পারবেন অনলাইনে ইনকামের। তবে আপনাকে জানতে হবে এর সঠিক পদ্ধতি আর ব্যবহার। শুধু টাকা উপার্জন করলেই চলবে না। এই সাথে সেই টাকা দেশে বসে পাওয়ার ব্যবস্থাও থাকতে হবে।

মাত্র কিছুদিন আগেও এই অনলাইনে ইনকামের ব্যবস্থার পুরো পদ্ধতি একশ্রেণীর ব্যবসায়ীদের হাতে একচেটিয়াভাবে ছিল। তারা বিভিন্ন পদ্ধতিতে ইন্টারনেট থেকে কাজ সংগ্রহ করতো তারপর সেই কাজ খুবই কম রেটে করিয়ে নিতো বাংলাদেশের ব্যবহারকারীদের দিয়ে। অবশ্য এই কাজটি এখনও করা হয়। তৃতীয় বিশ্বের জনবহুল বেকার জনশক্তি ব্যবহার করে। এর ফলে সমাজের একশ্রেণীর প্রযুক্তি বিশেষজ্ঞরা হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার ডলার । অথচ, সামান্য জ্ঞানের অভাবে আপনি বা আমরা সেটার সুযোগ নিতে পারছি না। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা একটু সচেতন বা সক্রিয় হলে তথ্যপ্রযুক্তির সীমাহীন কর্মকান্ড থেকে অনায়াসে উপার্জন করতে পারি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। এজন্য প্রয়োজন সচেতনতা এবং এই সম্পর্কে সঠিক। যা অতি সহজেই আমরা আয়ত্ত করতে পারি।


বর্তমানে সারা বিশ্বে অনলাইন ইনকাম খুবই আলোচিত একটি বিষয় হিসেবে পরিগণিত। উন্নত বিশ্বের পাশাপাশি আমাদের মতো প্রগতিশীল বা উন্নয়নশীল দেশেও এর ছোঁয়া লেগেছে বেশ কিছুদিন আগে থেকেই। বিশেষ করে কম্পিউটার ও ইন্টারনেটের সুবিধা সার্বজনীন হওয়ার কারণে মফস্বল শহর ও এর সুবিধা থেকে বঞ্চিত নয়। যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা সবাই এই পদ্ধতির মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।


পরবর্তীতে আমি ইন্টারনেটে ইনকামের কিছু পদ্ধতি ও নির্দেশনা দেয়ার চেষ্টা করবো । এই সাথে ইন্টারনেট থেকে কীভাবে টাকা নিজের কাছে নিয়ে আসতে পারবেন সেই পদ্ধতি নিয়েও আলোচনা করা হবে। এছাড়া আরোও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হলো দেশে বা বিদেশে সৃষ্টি হওয়া কিছু ভুঁইফোঁড় ইনকাম জেনারেটিং ওয়েব সাইট সম্পর্কে। যেগুলো থেকে সাবধানে থাকতে হবে আমাদের সকলকে। এমন কিছু ওয়েব সাইট আছে যারা কাজ শুরু করার আগেই এমন লোভনীয় অফার প্রদান করে যে লোভ সামলানো মুশকিল। এদের থেকে সাবধান। কাজ করবেন- বিনিময়ে উপযুক্ত পারিশ্রমিক নেবেন এটাই নিয়ম। এর ব্যতিক্রম ঘটলে তাকে অর্থ উপার্জনের সঠিক মাধ্যম বলা চলে না। তবে ঘরে শুয়ে বসে থেকে ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করবেন এমন ভাবাটা মুর্খতার পরিচায়ক।

বিভিন্ন ধরনের শিক্ষার পরিধি বিস্তারের পাশাপাশি তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও শিক্ষিত এবং স্বল্পশিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে চলেছে। এই বেকারত্বের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে অনলাইন ইনকাম সুফলদায়ক একটি পথ হতে পারে।

(চলবে)


মোঃ আব্দুল মান্নান 

(Developer at Google)

Professional & Registered IT Trainer 

Digital marketing Consultant



Comments

Post a Comment

Popular posts from this blog

Rising Demand of Digital Solution

The pandemic and the rising demand for digital solutions:  After lockdowns were announced and restrictions were placed on movement, consumers had no choice but to turn to online channels to fulfill their needs. Whether it was ordering food, making money transfers, shopping for home decor items, or talking to loved ones, more people suddenly had to rely on digital technologies to do things they had previously done in person. This meant that businesses that wanted to survive had to find ways to respond to these needs by creating digital offerings or enhancing their current digital practices to satisfy their customers. Companies also had to rely on digital tech to communicate with internal stakeholders, streamline operations, make informed business decisions, strengthen data security, and accelerate cloud migration to deal with the large influx of new customers and users. Those who could afford to began hiring right away to keep up with growth and consumer demands. Others took not...

Google Ads

Google Ads - সামগ্রিক বিষয়বস্তু  Google Ads কি ও কেন? প্রতি সেকেন্ডে, আমরা আমাদের দৈনন্দিন কাজগুলি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্যের জন্য Google-এর কাছে ফিরে আসি। Google Ads হল একটি ডিজিটাল বিজ্ঞাপন সমাধান যা আমাদেরকে এই শ্রোতাদের কাছে পৌঁছাতে এবং তাদেরকে মূল্যবান গ্রাহকে  রূপান্তর করতে সাহায্য করে৷ কেন গুগল বিজ্ঞাপন? Google Ads -এর সাহায্যে, আমরা আমাদের গুরুত্বপূর্ণ মুহুর্তগুলিতে গ্রাহকদের কাছে পৌঁছাতে ডিজাইন করা বিজ্ঞাপন পণ্যের বিস্তৃত পরিসরে অ্যাক্সেস পেয়ে থাকি। Google-এর স্মার্ট টেকনোলজি বিজ্ঞাপন থেকে আরও ভাল ফলাফল পাওয়ার জন্য সর্বোচ্চ কার্যকরী ভূমিকা পালন করে থাকে যা ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ । আমাদের বিজ্ঞাপন প্রচারাভিযানগুলি আমাদের ব্যবসার জন্য আমাদের লক্ষ্যগুলির চারপাশে কেন্দ্রীভূত হওয়া উচিত। Google বিজ্ঞাপনগুলি কীভাবে আমাদের ব্যবসার লক্ষ্যগুলিকে পূর্ণতা দিতে পারে তা নিম্মে ক্রমধারায় বর্ণনা করা হলোঃ Drive sales: অনলাইনে, অ্যাপ-মাধ্যমে, ব্যক্তিগতভাবে এবং ফোনের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করে। Get Leads: ক্রেতাদের তাদের সিদ্ধান্ত গ্রহণে গঠনমুলক ও কার্যকরী প্রক্...

Cloud Computing

ক্লাউড কম্পিউটিংঃ ক্লাউড কম্পিউটিং হল ব্যবহারকারীর সরাসরি সক্রিয় ব্যবস্থাপনা ছাড়াই কম্পিউটার সিস্টেম রিসোর্স, বিশেষ করে ডেটা স্টোরেজ (ক্লাউড স্টোরেজ) এবং কম্পিউটিং ক্ষমতার চাহিদা অনুযায়ী উপলব্ধতা। এটি হল ডেটা সেন্টারের নেটওয়ার্কের একটি রূপ যা ইন্টারনেটের মাধ্যমে উপলব্ধ তথ্য সংরক্ষণ এবং গণনা করে। সেবা প্রদানকারী নেটওয়ার্ক উপাদানগুলির গ্রুপ ব্যবহারকারীদের দ্বারা পৃথকভাবে সম্বোধন বা পরিচালনা করার পরিবর্তে হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের সমন্বয়ে পরিচালিত সম্পূর্ণ প্রয়োজনীয় সহায়তা প্রদানকারী-পরিচালিত স্যুটটিকে (একটি নিরাকার) ক্লাউড হিসাবে ভাবা যেতে পারে। মূলত, সফ্টওয়্যার, কম্পিউটার, নেটওয়ার্ক এবং সুরক্ষা সিস্টেমের একটি জটিল ওয়েব বর্ণনা করার পরিবর্তে, সেগুলিকে একটি শব্দে প্রকাশিত করা হয়েছে 'ক্লাউড"।  ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটারের হার্ড ড্রাইভে থাকা ডেটার পরিবর্তে ক্লাউডে স্থানান্তরিত ডেটা সঞ্চয়, পরিচালনা এবং অ্যাক্সেস করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং প্রক্রিয়াগুলির সমন্বিত রূপ৷  বেশিরভাগ বড় প্রতিষ্ঠানের জন্য, যেমন এন্টারপ্রাইজ কোম্পানি, সরকার, বা শিক্ষা প্রদানকারী,...