অনলাইন ইনকাম মানে ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে অর্থ উপার্জন - তথ্য প্রযুক্তির মহাযজ্ঞে এটা খুবই আলোচিত একটা বিষয়। তবে, ইন্টারনেট থেকে টাকা উপার্জনের খাতটি এখন আর স্বপ্নের কোন বিষয় নয়। আপনার একটি কম্পিউটার আর একটি ইন্টারনেট সংযোগ থাকলে নিজেই চেষ্টা করতে পারবেন অনলাইনে ইনকামের। তবে আপনাকে জানতে হবে এর সঠিক পদ্ধতি আর ব্যবহার। শুধু টাকা উপার্জন করলেই চলবে না। এই সাথে সেই টাকা দেশে বসে পাওয়ার ব্যবস্থাও থাকতে হবে। মাত্র কিছুদিন আগেও এই অনলাইনে ইনকামের ব্যবস্থার পুরো পদ্ধতি একশ্রেণীর ব্যবসায়ীদের হাতে একচেটিয়াভাবে ছিল। তারা বিভিন্ন পদ্ধতিতে ইন্টারনেট থেকে কাজ সংগ্রহ করতো তারপর সেই কাজ খুবই কম রেটে করিয়ে নিতো বাংলাদেশের ব্যবহারকারীদের দিয়ে। অবশ্য এই কাজটি এখনও করা হয়। তৃতীয় বিশ্বের জনবহুল বেকার জনশক্তি ব্যবহার করে। এর ফলে সমাজের একশ্রেণীর প্রযুক্তি বিশেষজ্ঞরা হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার ডলার । অথচ, সামান্য জ্ঞানের অভাবে আপনি বা আমরা সেটার সুযোগ নিতে পারছি না। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা একটু সচেতন বা সক্রিয় হলে তথ্যপ্রযুক্তির সীমাহীন কর্মকান্ড থেকে অনায়াসে উপার্জন করতে পার...
Always beside you